আসুন একসাথে নতুন কিছু করি

কে ভালো থাকতে চায় না? কথায় বলে, “পাগলেও নিজের ভালো চায়”। হ্যাঁ, শুধু পাগল নয় পৃথিবীর সকল প্রাণীই যার যার অবস্থান থেকে ভালো থাকতে চায়। আর মানুষ হচ্ছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তাই অন্যান্য প্রাণীর ভালো থাকার সাথে মানুষের ভালো থাকার বিষয়টি এক করে ভাবার কোন সুযোগ নেই। সকল মানুষ ভালো থাকতে চায় এটাই স্বাভাবিক এবং বাস্তবতা। তবে মজার বিষয় হচ্ছে সকল মানুষ ভালো থাকতে চাইলেই খুব কম সংখ্যক মানুষই ভালো থাকে বা থাকতে পারে। এর প্রধান কারণ হচ্ছে অধিকাংশ মানুষই জানেনা, ভালো থাকার জন্য আসলে তার কী প্রয়োজন। বেশির ভাগ বললে হয়তো যথেষ্ট হবে না বরং সকল মানুষের মাঝেই একটি চাহিদা পূরণ হওয়ার সাথে সাথেই অন্য একটি চাহিদান উদ্ভব হয়। মানুষের মাঝে একের পর এক নতুন নতুন চাহিদার উদ্ভব হওয়াটাও স্বাভাবিক; যদি সেই চাহিদা পূরণের চেষ্টাটি হয় নিজের প্রয়োজন মেটানো, অন্যদের কল্যাণ করা কিংবা আনন্দ লাভ করা। ‍কিন্তু বাস্তবতা হচ্ছে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রে মানুষ নিজ নিজ চাহিদা পূরণের জন্য করছে অসুস্থ্য প্রতিযোগিতা, আর এটা চলছে প্রতিনিয়ত। মানুষ যখনি পরশ্রীকাতর হয়ে পড়ে অর্থাৎ নিজের পাওয়া-না পাওয়া গুলোকে অন্যের সাথে তুলনা করে, তখনি তার মাঝ থেকে ভালো থাকার অনুভূতিগুলো বিলীন হয়ে যায়।

প্রতিটি মানুষের যেকোন কাজের লক্ষ্য হওয়া উচিৎ নিজের প্রয়োজন মেটানো, অন্যের কল্যাণ করা কিংবা আনন্দ লাভ করা। আপনি বাড়ী-গাড়ী-টাকা পয়সা করতে চান, এটি দোষের নয় যদিনা এর সাথে অসুস্থ্য প্রতিযোগিতার বিষয়টি যুক্ত থাকে। আপনার কাজ হচ্ছে এগেুলো অর্জন করার জন্য প্রয়োজনীয় চেষ্টা করা। শেষ পর্যন্ত আপনি যদি এগুলো করতে সক্ষম হন তাহলে তো মিটেই গেল। আর যদি করতে না পারেন তাহলে ভাবতে হবে ওগুলো আপনার জন্য কল্যাণকর ছিল না। যদি আপনি তা ভাবতে না পারেন তাহলেই আপনার মাঝে ভালো না থাকার বিষয়গুলো মাথা চাড়া দিয়ে উঠবে এবং আপনি ভালো থাকতে পারবেন না।

আসুন গতাণুগতিক চিন্তাধারা থেকে বেড়িয়ে আসি। অমুকের এটা আছে, ওটা আছে, সেটা আছে অথচ আমার কিচুই নেই, এমনটি বেবে কষ্ট পাওয়া মানসিক অসুস্থ্যতার দৃষ্টান্ত। তার চেয়ে বরং আসুন আমরা একসাথে একযোগে নতুন কিছু করি। আমরা কাজ করবো নিজেদের প্রয়োজন মেটানোর জন্য; আমরা কাজ করবো অন্যদের কল্যাণের জন্য এবং আমরা কাজ করবো আনন্দ লাভ করার জন্য। আমরাও নিজেদের জন্য বাড়ী-গাড়ী টাকা-পয়সা করতে চাই এবং অবশ্যই অন্যদের সাথে অসুস্থ্য প্রতিযোগিতা করে নয়। আমরা নিজেরা ভালো থাকতে চাই, আমরা অন্যদেরকেও ভালো দেখতে চাই এবং নিজের ও অন্যের ভালো থাকার মাঝেই আমরা আনন্দ পেতে চাই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *