কেবল নিজের স্বার্থরক্ষাই মানব জীবনের লক্ষ্য হতে পারে না। পরষ্পর পরষ্পরের কল্যাণে ও উপকারের মাধ্যমেই গড়ে উঠেছে মানব সভ্যতা। এ পথেই মানুষ পায় বাঁচার আনন্দ, অর্জন করে জীবনের সার্থকতা। পারষ্পারিক সহযোগিতা ও সহমর্মিতাই মানবজাতির সমাজ বন্ধনের ভিত্তি। এই বিশ্বাস নিয়ে যারা বাংলাদেশ সমবায় নেটওয়ার্কে যুক্ত হবেন কেবল তাদেরই জীবন চলার পথ হবে মসৃণ ও গতিময়। সততা, বিশ্বাস এবং আত্মবিশ্বাস এই নেটওয়ার্কের মূল ভিত্তি। এই নেটওয়ার্ক কেবল তাদের জন্যই আশীর্বাদ যাদের মাঝে এই তিনটি জিনিস বিদ্যমান। যারা নিজেই নিজেকে বিশ্বাস করতে পারেন না, এই নেটওয়ার্ক তাদের জন্য নয়। যারা মনে করেন সমন্বিত প্রচেষ্টার ফল কখনো ব্যর্থ হয় না, এই নেটওয়ার্ক কেবল তাদেরকেই হাতছানি দিয়ে ডাকছে। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখতে বিএসএন বদ্ধপরিকর।
একটি সুন্দর সমাজ গঠনে সততার কোন বিকল্প নেই। যদিও সৎ মানুষের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে, তবুও এটাই সত্য যে এখনো কিছু সৎ মানুষ পৃথিবীতে আছে বলেই পৃথিবী আজও টিকে আছে। বাংলাদেশ সমবায় নেটওয়ার্কে তাদেরকেই আমন্ত্রণ জাননো হচ্ছে যারা একটি সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখেন।

Leave a Reply